শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১০:৫৩
শিরোনাম :
দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন আকবর চৌধুরী লাবু

ডেস্করিপোর্ট  ফরিদপুর-২ (সালথা-নগরকাদা-কষ্ণপুর) আসনের উপনির্বাচনে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন শাহদাব আকবর চৌধুরী লাবু।

মঙ্গলবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তাকে শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

শপথ অনুষ্ঠানে হুইপ ইকবালুর রহিম ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন উপস্থিত ছিলেন। শপথগ্রহণ শেষে শাহদাব আকবর রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে ফরিদপুর-২ আসনে উপ-নির্বাচনে অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান তার ছোট ছেলে শাহদাব আকবর। গত ৫ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ৬৮ হাজার ৮১৪টি ভোট পেয়ে তিনি নির্বাচিত হন। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল মিয়া বটগাছ প্রতীকে পান ১৪ হাজার ৮৭৬টি ভোট।