শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৫৪
শিরোনাম :
দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন

জালিয়াতির মামলায় চীনা নাগরিকসহ ৬ জনের কারাদণ্ড

ডেস্করিপোর্ট  জালিয়াতির মাধ্যমে ব্যাংকের অর্থ আত্মসাতের দায়ে চীনের এক নাগরিকসহ ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক ইকবাল হোসেন এ রায় দেন।

রায়ে সিনফা নিটার্স লিমিটেডের চেয়ারম্যান চীনা নাগরিক ইয়াং ওয়াং চুংয়ের ১৩ বছরের কারাদণ্ড হয়েছে। কোম্পানিটির পরিচালক খসরু আল রহমানও ১৩ বছরের কারাদণ্ড পেয়েছেন।

কোম্পানির পরিচালক মনসুরুল হক ও গোলাম মোস্তফাকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া ন্যাশনাল ব্যাংকের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুল ওয়াদুদ খান ও ভাইস প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চৌধুরীর ছয় বছর করে কারাদণ্ড হয়েছে।

কারাদণ্ড পাওয়া আসামিদের মধ্যে ওয়াদুদ ও শাহাবুদ্দিনকে কারাগারে পাঠানো হয়েছে। বাকি চারজন পলাতক। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

জালিয়াতির মাধ্যমে ন্যাশনাল ব্যাংকের ২ কোটি ৫৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ২০১৭ সালে ১৭ জানুয়ারি রাজধানীর মতিঝিল থানায় মামলা করে দুদক।

মামলাটি তদন্ত করে ২০১৮ সালের ২৪ জুন আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।