বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং, রাত ৮:২৬
শিরোনাম :
জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

বিছানায় স্ত্রীর গলাকাটা লাশ, ফ্যানে ঝুলছিল স্বামী

ডেস্করিপোর্ট  রাজধানীর যাত্রাবাড়ী থেকে দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে কাজলার একটি বাসা থেকে স্ত্রীর গলাকাটা ও স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।

নিহতরা হলেন- রবিউল (২৫) ও তার স্ত্রী বন্যা (২০)। তাদের বিস্তারিত নাম-পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, দুপুর ২টার পর থেকেই রবিউল ও বন্যার কোনো সাড়া পাচ্ছিলেন না বাড়ির মালিক। বিকাল ৪টার দিকে প্রতিবেশীরা দরজা ধাক্কা দিয়েও কোনো সাড়া পাচ্ছিলেন না। খবর পেয়ে পুলিশ এসে দুজনের লাশ উদ্ধার করে।

তিনতলা বাসার দোতলায় নিহত দম্পতি বাস করতেন। রবিউল স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। দুই বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে তারা বিয়ে করেন।

যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, স্ত্রীকে হত্যার পর স্বামী ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন।

তিনি বলেন, রবিউলের লাশ গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ফ্যানের সঙ্গে ঝুলছিল। তার মুখ ওড়না দিয়ে বাঁধা ছিল।

ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে জানিয়ে ওসি বলেন, দম্পতির লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।