শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:৫৫
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

১০ ডিসেম্বর গণতন্ত্র ফিরিয়ে আনার সমাবেশ: শামা ওবায়েদ

ডেস্করিপোর্ট  আগামী ১০ ডিসেম্বর ঢাকার সমাবেশকে দেশের জনগণের মুক্তির সমাবেশ, খালেদা জিয়ার মুক্তির সমাবেশ ও গণতন্ত্র ফিরিয়ে আনার সমাবেশ বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম।

মঙ্গলবার রাতে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট নুরজাহান কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এম মহিউদ্দিন হাওলাদার মনিরের পঞ্চম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

এ সময় শামা ওবায়েদ বলেন, ভোটবিহীন, স্বৈরাচারী ও ফ্যাসিবাদী সরকারকে গদি থেকে নামাতে হলে আন্দোলনের কোনো বিকল্প নেই। আগামী ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশে স্বতঃস্ফূর্তভাবে সব নেতাকর্মীর অংশগ্রহণ করার মধ্য দিয়ে সমাবেশ সফল হবে।

তিনি বলেন, একদিকে মানুষ না খেয়ে আছে আর অন্যদিকে এই সরকার বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে ইভিএম নামের ভোট চুরির মেশিন কিনে আনছে। গ্যাস নাই, বিদ্যুৎ নাই, পানি নাই কিন্তু এর মধ্যেও তাদের চুরি থেমে নাই। মালয়েশিয়া, সিঙ্গাপুর, কানাডা, আমেরিকায় বাড়ি করে বাংলাদেশকে ফকিরের দেশ বানাইয়া সরকার বিদায় হবে।

মনি হাওলাদার স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা শামচুল হক হাওলাদারের সভাপতিত্বে ও জীবন বোসের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটিসহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমসহ গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, সদস্য সচিব জাহান্দার আলী জাহান প্রমুখ।