বৃহস্পতিবার, ২৪শে জুন, ২০২৬ ইং, রাত ৩:২২
শিরোনাম :
জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

মহেশপুরে আগুন লেগে তিন পরিবারের বাড়ি পুড়ে ছাই

ডেস্করিপোর্ট  ঝিনাইদহের মহেশপুরে আগুন লেগে তিন পরিবারের বাড়িসহ ঘরে থাকা সব কিছুই পুড়ে গেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার পুরন্দপুর গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে।

ফতেপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম হায়দার লান্টু জানান, সকালে এলাকার দরিদ্র নজরুল, লিটন ও রিপন ঘরে ভয়াবহ আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের টিমকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে তিন ঘরসহ সরিষা, ধান, চাল ও নগদ টাকা পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত পুরন্দপুর গ্রামের দরিদ্র নজরুল সরদার, লিটন সরদার ও রিপন সরদার বলেন, আমাদের পরিবার সদস্যেদের পড়নের কাপড় ছাড়া আর সব কিছুই পুড়ে গেছে। আমরা এলাকার খুবই দরিদ্র মানুষ। এখন আমরা কোথায় থাকবো।

মহেশপুর ফায়ার সার্ভিসের টিম প্রধান বাকি বিল্লাহ জানান, তারা ধারণা করছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার রাজবংশী জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিকভাবে দুই হাজার টাকা, এক বস্তা চাউল দেওয়া হয়েছে। এছাড়া সার্বিক সহযোগীতারও আশ্বাস দেওয়া হয়েছে।