বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং, দুপুর ১২:৪৮
শিরোনাম :
জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

বাজিতে গরম চা খেয়ে রোহিঙ্গা যুবকের মৃত্যু

ডেস্করিপোর্ট  কক্সবাজারের ঈদগাঁওতে বন্ধুদের সঙ্গে বাজি ধরে গরম চা খেতে গিয়ে কন্ঠনালী পুড়ে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাতে ঈদগাঁওর নতুন অফিস বাজারের তাওয়াককুল জুস কর্নারে এ ঘটনা ঘটে।

মৃত মো.মোস্তফা (২৪) উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির জানান, তিন বন্ধু একটা চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। কথার ছলে তাদের মধ্যে গরম চা খাওয়ার বাজি চলে। গরম চা খেতে গিয়ে যুবকের গলা (কন্ঠনালী) পুড়ে যন্ত্রণা শুরু হয়। এ সময় তাকে ঠাণ্ডা পানীয় ও আইসক্রিম খাওয়ানো হলে তিনি নিস্তেজ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে রয়েছে।

ওসি জানান, এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।