বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৪৪
শিরোনাম :
দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ

কুষ্টিয়া সার্কিট হাউস টেনিস গ্রাউন্ডের শুভ উদ্বোধনী অনুষ্ঠিত

ডেস্করিপোর্ট  কুষ্টিয়া সার্কিট হাউস টেনিস গ্রাউন্ডের শুভ উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ডিসেম্বর,২০২২)সন্ধ্যা সাড়ে ৭টায় নতুন ভাবে সংস্কারকৃত কুষ্টিয়া সার্কিট হাউস সংলগ্ন টেনিস গ্রাউন্ডের শুভ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক কুষ্টিয়া মোহাম্মদ সাইদুল ইসলাম প্রধান অতিথি এবং পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম বিশেষ অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

টেনিস গ্রাউন্ড উদ্বোধন অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। সার্কিট হাউস সংলগ্ন সংস্কারকৃত টেনিস গ্রাউন্ডের শুভ উদ্বোধন শেষে কুষ্টিয়া টেনিস ক্লাবের অন্যান্য টেনিস খেলোয়াড়দের নিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার প্রীতি টেনিস ম্যাচে অংশ গ্রহণ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন প্রফেসর ড. এম সেলিম তোহা, আইন বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া ও সাধারণ সম্পাদক, কুষ্টিয়া নাগরিক কমিটি, মোঃ জাহিদুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত বিভাগ কুষ্টিয়া, লাল মোহাম্মদ, সহযোগী অধ্যাপক, কুষ্টিয়া সরকারি কলেজ ও সম্পাদক শিক্ষক পরিষদ, মোঃ ফজলুল করিম, সিনিয়র জেলা নির্বাচন অফিসার কুষ্টিয়া, এবং কুষ্টিয়া টেনিস ক্লাবের কর্মকর্তা বৃন্দ প্রমুখ।