শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:০৬
শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা

বিএনপি বন্দুকের নলের মাধ্যমে ক্ষমতায় আসা একটি দল

ডেস্করিপোর্ট  সমাবেশের নামে বিএনপি ১০ ডিসেম্বর চাল-ডাল নিয়ে নয়াপল্টন কার্যালয়ে অবস্থান করার খবর শুনেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিষয়টি খতিয়ে দেখছেন বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ১০ ডিসেম্বর বিএনপি তাদের মহাসমাবেশে নাকি লাখ লাখ লোকের সমাগম করবে। ঢাকাকে অচল করে দেবে। ওই দিন সরকার পতনের দাবি তোলার হুমকি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল। সেজন্যই তারা চাল-ডাল নিয়ে তাদের কার্যালয়ে অবস্থান করবে বলে শুনতে পাচ্ছি।

তিনি বলেন, বিএনপি বন্দুকের নলের মাধ্যমে ক্ষমতায় আসা একটি দল। সেজন্যই তারা নানা ধরনের ফন্দিফিকির ও ষড়যন্ত্রের চিন্তা করে। যেটা আওয়ামী লীগ কখনই চিন্তা করে না। আওয়ামী লীগ সবসময়ই জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে। চাল-ডাল মজুত রাখাও সেরকমই একটি ইঙ্গিত। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

শনিবার দুপুর আড়াইটার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার নবনির্মিত ভবন উদ্বোধন শেষে বিএনপির মহাসমাবেশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

সমাবেশের স্থান প্রসঙ্গে আসাদুজ্জামান খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বিএনপির জন্য ছাত্রলীগের অনুষ্ঠান এগিয়ে এনে সোহরাওয়ার্দী উদ্যান খালি করে দিয়েছেন। তাই সার্বিক বিবেচনায় পুলিশ কমিশনার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দিয়েছেন। কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে নয়াপল্টনে সমাবেশ করলে ঢাকার আইনশৃঙ্খলা রক্ষাসহ অন্যান্য বিবেচনায় যা ভালো হয়, পুলিশ কমিশনার তাই করবেন।

মন্ত্রী বলেন, ১০ ডিসেম্বর ঢাকা শহর অচল করে সরকার পতনের হুমকি দিয়েছে বিএনপি। এখন দুই কোটি মানুষের বাসযোগ্য ঢাকাকে সচল রাখার দায়িত্ব ডিএমপি কমিশনারের।

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির, সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মজিদ খান, পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, জেলা প্রশাসক (ডিসি) ইশরাত জাহান, পুলিশ সুপার (এসপি) এসএম মুরাদ আলী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।