শনিবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:১০
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

ইন্দোনেশিয়ায় পুলিশ স্টেশনে বিস্ফোরণ, নিহত ৩

অনলাইন ডেস্ক  দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় পুলিশ স্টেশনে আত্মঘাতি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘাতকসহ তিনজন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

বুধবার (৭ ডিসেম্বর) ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের একটি পুলিশ স্টেশনে এ ঘটনা ঘটে।

খবরে বলা হয়েছে, পশ্চিম জাভা প্রদেশের বান্দুং পুলিশের কর্মকর্তা আসউইন সিপায়ুং মেট্রো টিভিকে জানিয়েছেন, বুধবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে ছুরি হাতে এক ব্যক্তি পুলিশ ভবনে প্রবেশ করার পরই বিস্ফোরণ ঘটে। ইন্দোনেশিয়ার জাতীয় পুলিশের মুখপাত্র আহমেদ রামাদান ডেটিক.কম নামে একটি নিউজ ওয়েবসাইটকে বলেছেন, নিহত ওই ব্যক্তি হামলার সন্দেহভাজন অপরাধী। তবে তাৎক্ষণিকভাবে আরও বিস্তারিত কোনও তথ্য প্রকাশ করেনি পুলিশ।

মেট্রো টিভির ফুটেজে পুলিশ স্টেশনের ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে। এছাড়া মাটিতে পড়ে থাকা ভবনের কিছু ধ্বংসাবশেষ এবং ঘটনাস্থল থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। বাসিন্দারা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, তারা একটি বিস্ফোরণের শব্দ শুনেছেন।