মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং, রাত ৮:৫৭
শিরোনাম :
ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী

এক বাগাড় মাছের দাম ৩৫ হাজার টাকা!

ডেস্করিপোর্ট  রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর ৭ নম্বর ফেরিঘাট এলাকায় এক জেলের জালে ২৭ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। যার দাম হয়েছে ৩৫ হাজার ১০০ টাকা।

রোববার ভোরের দিকে রাজবাড়ী জেলার বহরপুর ইউনিয়নের জেলে নুরাল হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জেলে নুরাল হালদার বলেন, রোববার ভোরের দিকে মাছটি ধরা পড়েছে। মাছটি জাল থেকে ছাড়িয়ে সকাল ৮টার দিকে বিক্রির জন্য দৌলতদিয়া বাজারের কেচমত মোল্লার আড়তে নিয়ে যাই। সেখানে মাছ কিনতে আসা দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লার কাছে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ৩৫ হাজার ১০০ টাকায় মাছটি তার কাছে বিক্রি করে দিই।

দৌলতদিয়ার ফেরিঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, মোট ৩৫ হাজার ১০০ টাকা দিয়ে মাছটি কিনে নিয়েছি। মাছটি সামান্য কিছু লাভ রেখে বিক্রি করে দেওয়া হবে।