মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং, বিকাল ৩:০১
শিরোনাম :
আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী দলীয় নেতৃবৃন্দের সময়োপযোগী উপযুক্ত মূল্যায়ন চাই

পাকিস্তানে সিলিন্ডারের অভাবে প্লাস্টিকের ব্যাগে রান্নার গ্যাস বিক্রি

অনলাইন ডেস্ক  আর্থিক সংকটে ধুঁকতে থাকা পাকিস্তান থেকে উঠে এলো ভয়ানক দৃশ্য। সিলিন্ডারের অভাবে প্লাস্টিকের ব্যাগেই রান্নার গ্যাস ভরে বিক্রি করা হচ্ছে সেখানে।

সম্প্রতি একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে— বিশাল বড় প্লাস্টিকের ব্যাগে ভরা হচ্ছে রান্নার গ্যাস। আর সেই প্লাস্টিকের ব্যাগেই গ্যাস নিয়ে যাচ্ছেন গ্রাহকরা! খবর আনন্দবাজারের।

বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্লাস্টিকের ব্যাগের রান্নার গ্যাস ভরার দৃশ্য ধরা পড়েছে খাইবার পাখতুনখোয়ায়।

এই প্রদেশের কারাক জেলায় ২০০৭ সাল থেকে রান্নার গ্যাস দেওয়া বন্ধ হয়ে গেছে। গত দুই বছর ধরে গ্যাসের পাইপলাইন খারাপ থাকায় হাঙ্গু শহরে বাসিন্দারা রান্নার গ্যাস থেকে বঞ্চিত।

এরই মধ্যে খাইবার পাখতুনখোয়া থেকে এই দৃশ্য প্রকাশ্যে আসায় অনেকেই শিউরে উঠছেন। কম্প্রেসরের মাধ্যমে প্লাস্টিকের ব্যাগে গ্যাস ভরছেন বিক্রেতারা।

প্লাস্টিকের ব্যাগগুলো বিশেষভাবে তৈরি। তাতে নজেল ও ভাল্ব লাগানো রয়েছে। এক একটি ব্যাগে ৩-৪ কেজি গ্যাস ভরা হয়। সেই গ্যাস ভরতে এক ঘণ্টা সময় লাগছে বলে ওই প্রতিবেদনগুলোতে দাবি করা হয়েছে।

তবে এভাবে সিলিন্ডারের বদলে প্লাস্টিকের ব্যাগে গ্যাস ভরার প্রক্রিয়া কতটা বিপজ্জনক তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাদের দাবি, গ্যাসভর্তি ওই প্লাস্টিকের ব্যাগগুলো এক একটি শক্তিশালী বোমার মতো।