শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:১২
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন

‘সংসদে আইন হয়েছে, রাজাকারদের তালিকা প্রকাশ হবে’

ডেস্করিপোর্ট  মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, রাজাকারদের তালিকা করার আগে কোনো বৈধতা ছিল না। এখন সংসদে আইন পাশ হয়েছে। তালিকা প্রকাশের কাজ চলছে। রাজাকারদের তালিকা প্রকাশ হবে।

শুক্রবার বিকালে ফেনীর দাগনভুইয়া উপজেলার রঘুনাথপুর দারুল উলুম মহিউচ্ছুন্নাহ মাদ্রাসার আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, বর্তমানে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই প্রক্রিয়া শেষ। তবে ভুয়াদের বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

গণকবর সংরক্ষণ বিষয়ে তিনি বলেন, এটি সংরক্ষণ করার ব্যাপারে সরকারের বরাদ্দ রয়েছে, ইতোমধ্যে ৫০০ গণকবর সংরক্ষণ করা হয়েছে।

আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলনে মাদ্রাসার মুহতামিম মাওলানা সালাহ উদ্দিন জাহাঙ্গীরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিলেন মক্কা শরীফের মসজিদে রেফায়ির খতিব শায়েখ মুতাসিম বিল্লাহ রাফাত।

এ সময় জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ, দাগনভুইয়া উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন মুন্সি, গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।