ডেস্করিপোর্ট আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা বিধান,জনসেবামূলক কর্মকাণ্ড, মামলার রহস্য উদঘাটন, ভালো পুলিশিং, সরকারি ও ব্যক্তিগত কর্মকাণ্ড দিয়ে পুলিশ বাহিনীর ইমেজ বৃদ্ধি করা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অবদানের স্বীকৃতি স্বরূপ বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)’র উপ-পুলিশ কমিশনার (সিএসবি) বি এম আশরাফ উল্যাহ তাহেরকে “পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২২ (আইজি’জ ব্যাজ)” প্রদান করা হয়েছে।
পুলিশ সপ্তাহ ২০২৩ এর তৃতীয় দিনে (৫ জানুয়ারি ২০২৩) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে প্রধান অতিথি হিসেবে তাকে আইজি’জ ব্যাজ প্রদান করেন, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম।
উপ-পুলিশ কমিশনার সিএসবি বি এম আশরাফ উল্যাহ তাহের চতুর্থবারের মত এই পদকে ভূষিত হলেন।
ব্যাজপ্রাপ্তরা আরও বেশি দায়িত্বশীল ভূমিকা রাখবেন এবং কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে অনুপ্রাণিত হবেন বলে আশা প্রকাশ করেছেন আইজিপি।
উল্লেখ্য যে, বাংলাদেশ পুলিশে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এবার ৪৫৮ জন পুলিশ সদস্যকে “পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২২ (আইজি’জ ব্যাজ)” প্রদান করা হয়।