বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং, বিকাল ৫:০৩
শিরোনাম :
জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

মেট্রোরেল স্টেশনে সন্তান জন্ম দিলেন সোনিয়া

ডেস্করিপোর্ট  রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনে সন্তান জন্ম দিয়েছেন সোনিয়া রানী রায় নামের এক নারী।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে আগারগাঁও স্টেশনের ফার্স্ট এইড সেন্টারে ওই নারী একটি পুত্রসন্তানের জন্ম দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেট্রোরেলে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন সন্তানসম্ভবা সোনিয়া। কিন্তু রেলের ভেতরে তার প্রসবব্যথা শুরু হয়। পরে আগারগাঁও স্টেশনের ভেতরে নেওয়া হয়। সেখানে রোভার স্কাউট ও মেট্রোরেল স্টেশন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তিনি ছেলেসন্তানের জন্ম দেন।

কৃতজ্ঞতা প্রকাশ করে সোনিয়ার স্বামী সুকান্ত সাহা বলেন, সবাই প্রচণ্ড সহযোগিতা করেছেন। মেট্রোরেল কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছেন। সবার প্রতি কৃতজ্ঞ।

তিনি বলেন, আমার স্ত্রী সন্তানসম্ভবা ছিল। তাকে নিয়মিত চেকআপ করা লাগতো। আজ হাসপাতলে ভর্তি করানোর কথা ছিল। কিন্তু পথে মেট্রোরেলের ভেতরে প্রসবব্যথা শুরু হয়। পরে মেট্রোরেল স্টেশন কর্তৃপক্ষ এবং রোভার স্কাউটের তাৎক্ষণিক পদক্ষেপে আমাদের ছেলেসন্তানের জন্ম হয়। মা-ছেলে দুজনেই সুস্থ আছেন।