শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৫৬
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

মহারাষ্ট্রে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০

অনলাইন ডেস্ক  ভারতের মহারাষ্ট্র রাজ্যে বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

শুক্রবার মহারাষ্ট্রের নাসিক জেলায় দ্রুতগামী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, মহরাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।

দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, থানে জেলার অম্বরনাথ থেকে যাত্রা শুরু করা ব্যক্তি মালিকানাধীন বিলাসবহুল ওই বাসটি একই রাজ্যের আহমেদনগর জেলার শিরডি মন্দিরের দিকে যাচ্ছিল বলে কর্মকর্তারা জানিয়েছেন। একপর্যায়ে মুম্বাই থেকে প্রায় ১৮০ কিলোমিটার দূরে নাসিকের সিন্নার তহসিলের পাথারে শিভারের কাছে সকাল সাড়ে ৬টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, নিহতদের মধ্যে সাতজন নারী, দুইশিশু ও একজন পুরুষ রয়েছেন। অন্যদিকে আহতদের সিন্নর গ্রামীণ হাসপাতাল ও সিন্নরের যশবন্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

এ দিকে মুখ্যমন্ত্রী শিন্ডে এ ঘটনায় মৃতের আত্মীয়দের প্রত্যেককে পাঁচ লাখ রুপি আর্থিক সাহায্যের ঘোষণা দিয়েছেন। রাজ্য সরকার আহত ব্যক্তিদের চিকিৎসার খরচ বহন করবে বলেও তার কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে।