বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং, দুপুর ২:১২
শিরোনাম :
ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী

কুরআন অবমাননাকারী পালুদান একজন যৌনাসক্ত

অনলাইন ডেস্ক  সম্প্রতি সুইডেন ও নেদারল্যান্ডে পবিত্র কুরআনের কপি পোড়ানো উগ্রবাদী রাজনীতিক রাসমুস পালুদান একজন যৌনাসক্ত ও বেপরোয়া ব্যক্তি। তিনি অল্প বয়সি বালকদের সঙ্গে ইন্টারনেটে এ সংক্রান্ত আলোচনা করেছেন বলে প্রমাণ বেরিয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগও রয়েছে।

তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, সুইডিশ-ডেনিশ চরমপন্থী এই রাজনীতিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ডিসকোর্ডে অল্প বয়সিদের সঙ্গে বিভিন্ন অসংলগ্ন আলোচনা করেন। এ সংক্রান্ত অডিও রেকর্ডিং ফাঁস হয়েছে। এ ছাড়া এই প্ল্যাটফর্মে অল্প বয়সি বালকদের তিনি সেক্সুয়াল গ্রাফিক দেন।

খবরে বলা হয়েছে, এ রকম একটি গ্রুপে দুই বছর আগে ইউজাররা তাদের বয়সের কথা পালুদানকে জানায়। যাদের বষয় ছিল ১৩ থেকে ১৭ বছরের মধ্যে। যখন তার কাছে তার বয়সের কথা জানতে চাওয়া হয়, তখন তিনি বলেন, তার বয়স ৩৯ বছর।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২০ সালে পালুদানের ইউটিউব চ্যানেল বন্ধ হয়ে যাওয়ার তিনি ডিসকোর্ড ব্যবহার করা শুরু করেন। তার বিরুদ্ধে বর্ণবাদ, মানহানি, ট্রাফিক আইন না মানা- এ রকম অন্তত ১৪টি অভিযোগ রয়েছে।

প্রসঙ্গত, গত ২১ জানুয়ারি স্টকহোমে তুর্কি দূতাবাসের বাইরে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কুরআনের একটি কপিতে আগুন ধরিয়ে দেন এই বিতর্কিত ব্যক্তি। যে কাজে অনুমতি দেয় সুইডিশ পুলিশ ও দেশটির কর্তৃপক্ষ।

এর পরের সপ্তাহে ডেনমার্কে একটি মসজিদের সামনে কুরআনের আরেকটি কপিতে আগুন ধরিয়ে দেন এই উগ্রবাদী ব্যক্তি। তিনি বলেছেন, সুইডেন ন্যাটোর অন্তর্ভুক্ত না হওয়া পর্যন্ত প্রতি শুক্রবার কুরআনে আগুন দেবেন। তুরস্কের আপত্তির কারণে ন্যাটোর সদস্যপদ লাভ করতে পারছে না সুইডেন।