শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:১৫
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন

ইরানে ইসরাইলি ভাড়াটে গুপ্তচর আটক

অনলাইন ডেস্ক  ইরানের মধ্যাঞ্চলীয় ঐতিহাসিক ইস্পাহান শহরে সাম্প্রতিক ব্যর্থ ড্রোন হামলায় জড়িত মূল হোতাদের আটক করেছে বলেছে জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী।

ইসরাইলের ভাড়াটে গুপ্তচররা ওই হামলা চালানোর চেষ্টা করেছিল বলে দাবি তেহরানের। খবর ইরনার।

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, ইস্পাহানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি শিল্প কেন্দ্রে গত ২৮ জানুয়ারি চালানো ব্যর্থ হামলায় জড়িত মূল হোতাদের শনাক্ত ও আটক করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এতে ইহুদিবাদী ইসরাইলের ভাড়াটে গুপ্তচরদের জড়িত থাকার বিষয় প্রমাণিত হয়েছে।

এতে আরো বলা হয়, ইরানে অনুপ্রবেশ করে যেকোনো নাশকতামূলক তৎপরতা চালানোর প্রচেষ্টার কঠোর জবাব দেয়া হবে। বিশেষ করে ইসরাইলকে এমন শিক্ষা দেয়া হবে যা তার বহুদিন মনে থাকবে।

এর আগে গত ২৯ জানুয়ারি ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃবিতে জানায়, ইস্পাহানের একটি সমারিক ওয়ার্কশপে শত্রুর ড্রোন হামলা ব্যর্থ করে দেয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়ে, শত্রুর নিক্ষিপ্ত একটি ড্রোন ওয়ার্কশপ কমপ্লেক্সের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গুলিতে ভূপাতিত হয় এবং অন্য দুটি প্রতিরক্ষা ফাঁদে পড়ে বিস্ফোরিত হয়।