বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৭:৪৩
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

বরিশালে যানজট নিরসনে ডিসি(ট্রাফিক) খাইরুল আলমের নের্তৃত্বে পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযান পরিচালিত

নিজস্ব প্রতিবেদক:বরিশাল নগরীর যানজট নিরসন ও অবৈধ গাড়ী চলাচল বন্ধ করতে পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযান পরিচালিত হয়েছে।

বৃহস্পতিবার (১০অক্টোবর) বেলা ১১টায় নগরীর প্রবেশদ্বার রুপাতলী বাসস্টান্ড এলাকায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ(বিএমপি)’র ডিসি ট্রাফিক খাইরুল আলম ও র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর খান সজিবুল ইসলাম এর নের্তৃত্বে এ অভিযান পরিচালিত হয়েছে।

 

ডিসি ট্রাফিক খাইরুল আলম জানান, অভিযানকালে বিভিন্ন যানবাহনে ৫৫ টি মামলা দেয়া হয় এবং ১টি মাহিন্দ্রা আটক করা হয়।এছাড়াও বাস,ট্রাক,মোটরসাইকেল,সিএনজি সহ বিভিন্ন গাড়ীর কাগজ পত্র চেক করা হয়।

তিনি আরও জানান,নগরীকে যানজট মুক্তকরতে ট্রাফিক পুলিশের নের্তৃত্বে বিভিন্ন যায়গায় রুটিন মাফিক অভিযান পরিচালিত হচ্ছে।গাড়ীর বৈধ কাগজ পত্র এবং ড্রাইভিং লাইসেন্স ছাড়া নগরীতে অবৈধ কোন যানবাহন চলতে দেয়া হবেনা।মোটরযান আইন অনুযায়ী মোটর সাইকেল চালকের সাথে আরোহীদের ও হেলমেট পরে চলাচল করতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন,ট্রাফিক পুলিশের এসি (দক্ষিন)মাসুদ রানা,এসি (উত্তর) এ কে এম ফায়েজুর রহমান,টি আই আ: রহিম,সার্জেন্ট নিজাম উদ্দিন,ও সার্জেন্ট হাসান সহ র‌্যাব-৮’র সদস্যরা সদস্যরা।