মাসুম, আয়ুব, জুয়েল, মিলোন, রিপোনসহ কয়েকজন যুবক ওই হাঁস ধরা প্রতিযোগিতার আয়োজন করেন।
মাসুম বলেন, ‘আমাদের এলাকার ঐতিহ্যবাহী সব খেলা হারিয়ে যেতে বসেছে। হারিয়ে যাওয়া এমন সব খেলা নতুন প্রজন্মের কাছে পরিচিত করতে জলাশয়ে হাঁস ধরা প্রতিযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে। এই খেলার পাঁচ পর্বে প্রায় ১০০ প্রতিযোগী অংশ নেন। আর খেলা উপভোগ করেন কয়েক শত মানুষ।
পানিয়া সরকারি প্রাথমি বিদ্যালয়ের ২য় শ্রেণির শিক্ষার্থী মেহেরুবা পারভেজ (কথা) প্রতিযোগিতা দেখতে এসে জানায়, এমন খেলা এর আগে কখনো সে দেখেনি। এবার দেখে সে খুবই আনন্দ পেয়েছে।
এসময় প্রতিযোগিতা অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা আওয়ামী তথ্য-প্রযুক্তি লীগের সভাপতি মাসুদ পারভেজ ক্যাপ্টেন প্রমুখ।