রবিবার, ৩১শে মে, ২০২৬ ইং, বিকাল ৩:৫৮
শিরোনাম :
হরমুজ প্রণালিতে চলছে গোলাগুলি, মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য মাথা কেটে আলাদা করার সময়ও বেঁচে ছিল শিশু রামিসা! প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়: ডোনাল্ড ট্রাম্প ভারত যা চাইবে, তাই পাবে: ডোনাল্ড ট্রাম্প গৌরনদীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নারী শিশু সহ আহত ৫ কোরবানির সিদ্ধান্তে জটিলতা, খামারিদের ঘরে ঘরে কান্নার রোল জুলাই সনদ না মেনে জন আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নেয়ায় সরকার জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে : মিয়া গোলাম পরওয়ার অবহেলায় নবজাতকের মৃত্যুঃ বেলভিউ কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ

নিজ এলাকায় ঈদ উদযাপন করতে রাজধানী ছেড়েছেন ১২ লাখের বেশি মানুষ

ডেস্করিপোর্ট  ঈদের ছুটি শুরু হয়ে গেছে। মানুষ নিজ গ্রাম এ এলাকায় যাচ্ছেন ঈদ উদযাপন করতে। সরকারিভাবে ছুটি আজ থেকে শুরু হলেও মানুষ গতকাল মঙ্গলবার থেকেই ঢাকা ছাড়ছেন। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন, ১৮ এপ্রিল ঢাকার বাইরে গেছেন ১২ লাখ ২৮ হাজার ২৭৮ জন এবং ঢাকায় এসেছেন ৬ লাখ ৬৭ হাজার ৭৮৩ জন।

মোস্তাফা জব্বার বুধবার (১৯ এপ্রিল) তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে ঢাকার বাইরে যাওয়া এবং ঢাকায় আসা মানুষের হিসাব দিয়েছেন। তিনি চার মোবাইল ফোন অপারেটরের তথ্যের ভিত্তিতে এ হিসাব দিয়েছেন।

মোস্তাফা জব্বার বলেছেন, ঢাকা ছেড়ে যাওয়া মানুষদের মধ্যে গ্রামীণফোনের ৩ লাখ ৩৪ হাজার ২৯৫, রবির ৩ লাখ ২ হাজার ২৮৪, বাংলালিংকের ৫ লাখ ৭৩ হাজার ৫০৯ এবং টেলিটক ১৮ হাজার ১৯০ জন ব্যবহারকারী।

ঈদকে ঘিরে ঢাকাতেও মানুষ আসে। এ সংখ্যায় মন্ত্রী জানিয়েছেন, ঢাকার বাইরে থেকে গ্রামীণফোনের ১ লাখ ২৮ হাজার ৯৭০, রবির ১ লাখ ৬ হাজার ৮৬৩, বাংলালিংকের ৪ লাখ ২২ হাজার ৬০০ এবং টেলিটকের ৯ হাজার ৩৫০ জন ব্যবহারকারী ঢাকায় এসেছেন।