রবিবার, ৩১শে মে, ২০২৬ ইং, বিকাল ৪:৩৭
শিরোনাম :
হরমুজ প্রণালিতে চলছে গোলাগুলি, মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য মাথা কেটে আলাদা করার সময়ও বেঁচে ছিল শিশু রামিসা! প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়: ডোনাল্ড ট্রাম্প ভারত যা চাইবে, তাই পাবে: ডোনাল্ড ট্রাম্প গৌরনদীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নারী শিশু সহ আহত ৫ কোরবানির সিদ্ধান্তে জটিলতা, খামারিদের ঘরে ঘরে কান্নার রোল জুলাই সনদ না মেনে জন আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নেয়ায় সরকার জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে : মিয়া গোলাম পরওয়ার অবহেলায় নবজাতকের মৃত্যুঃ বেলভিউ কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ

রাজধানী ফাঁকা, সড়কে নেই গাড়ির জটলা

ডেস্করিপোর্ট  ঈদুল ফিতর উপলক্ষ্যে নাড়ির টানে গ্রামের বাড়ির উদ্দেশে ছুটেছে লোকজন। এ কারণে ফাঁকা রাজধানী। সড়কে নেই গাড়ির জটলা।কোনো কোনো বিপণিবিতানে ক্রেতাদের উপস্থিতি রয়েছে তবে সেটা অনেক কম।

সড়কে গণপরিবহণ, মোটরসাইকেল, রিকশাসহ সব ধরনের যানবাহনের উপস্থিতি অনেক কম।

ঈদের ছুটির তৃতীয় দিন শুক্রবার রাজধানী ঢাকার রাস্তায় নেই কোনো যানজট। কোনো বাধা ছাড়াই নির্বিঘ্নে চলছে গাড়ি। সড়কে মানুষও অনেক কম।

একদিনের বিশেষ ছুটিসহ টানা পাঁচ দিনের ছুটিতে এবার আগেভাগেই রাজধানী ছেড়েছে মানুষ। তাই ঢাকার রাস্তা এখন রিকশার দখলে।

শুক্রবার সকাল থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত উত্তরা, খিলক্ষেত, বিশ্বরোড, বনানী, মহাখালী, ফার্মগেট ও শাহবাগ এলাকা ঘুরে রাস্তা ফাঁকার চিত্র দেখা গেছে।

ইকবাল নামে একজন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী টঙ্গী থেকে বিশ্বরোড এসেছেন। তাকে বাসে ভাড়া গুণতে হয়েছে ৬০ টাকা, যা দ্বিগুণেরও বেশি।

ভিক্টর পরিবহণের এক কর্মী জানান, আজ যাত্রী নেই।তাই গাড়ি নিয়ে বের হয়ে খুব একটা লাভ হচ্ছে না। তবে ভাড়া বেশি নেওয়ার কথা স্বীকার করেন তিনি।

এয়ারপোর্ট থেকে সেগুনবাগিচায় মোটরসাইকেলে আসতে শেখ জাহাঙ্গীর আলমের লেগেছে ২০ মিনিট।