মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং, দুপুর ১:০৬
শিরোনাম :
আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী দলীয় নেতৃবৃন্দের সময়োপযোগী উপযুক্ত মূল্যায়ন চাই

কানাডায় ভয়াবহ দাবানল, ১৬ হাজার মানুষ ঘর ছাড়া

অনলাইন ডেস্ক  কানাডার নোভা স্কোটিয়া প্রদেশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই সেখানে বেশকিছু বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। এ ছাড়া ১৬ হাজারের বেশি মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

নোভা স্কোটিয়ার বৃহত্তম শহর হ্যালিফেক্সের কাছে প্রায় ১৬ হাজার ৪০০ মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে। স্থানীয় সময় রবিবার দাবানলের কারণে সেখানে জরুরি অবস্থা জারি করতে বাধ্য হয় হ্যালিফেক্সের স্থানীয় প্রশাসন।

২৫ হাজারের বেশি একর এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে। সেখানকার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে। আগুনে কমপক্ষে ২৫০টি ভবন ধ্বংস হয়ে গেছে। পুরো প্রদেশ জুড়ে দুই শতাধিক দমকল কর্মী মোতায়েন করা হয়েছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।

তবে আশার কথা এই যে, সেখানে দাবানলের কারণে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সামাজিক মাধ্যমে অনেকেই দাবানলের ছবি এবং ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা গেছে বিশাল এলাকা জুড়ে দাউদাউ করে আগুন জ্বলছে।