শুক্রবার, ৮ই মে, ২০২৬ ইং, রাত ১১:৪২
শিরোনাম :
কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে

বরিশালে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ডেস্করিপোর্ট  “ন্যায্যতা ভিত্তিক বিনিয়োগ, শিক্ষায় অর্থায়নে ঔপনিবেশিকতার অবসান” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরিশালে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(২১ জুন) বেলা ১১ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা সেইন্ট বাংলাদেশ ও গনসাক্ষরতা অভিযান এর আয়োজনে বরিশাল নগরীর সি এন্ড বি রোডস্থ সেইন্ট বাংলাদেশ এর প্রশিক্ষন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুরুতে সভায় শিক্ষা বিষয়ক ধারনা পত্রের উপস্থাপন করেন,সেইন্ট বাংলাদেশ এর উপ-পরিচালক আহসান মুরাদ চৌধুরী।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মনদীপ ঘরাই,বলেন,দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ শেষে আমরা আমাদের এ দেশকে স্বাধীন করেছি।আজকে স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উদযাপনের পরেও আমাদেরকে ঔপনিবেশিকতার কথা শুনতে হচ্ছে।সেই বৃটিশ আমলে প্রনীত আইন দিয়েই আমরা আজকে চলছি।কিছু কিছু ক্ষেত্রে বৃটিশ প্রনীত আইন এখনও হুবহু রয়ে গেছে। আমরা এই ঔপনিবেশিকতার বেড়াজাল থেকে বেড়িয়ে আসার চেষ্টা করছি।আসলে কিছু কিছু বাস্তবতা স্বীকার করেই আমাদের দেশকে সামনে এগুতে হচ্ছে।ন্যায্যতা ভিত্তিক শিক্ষার কথা বললে শুধু শিক্ষার বাজেটই না।আমাদের পিছিয়ে পরা অটিস্টিক শিশুদের কথা ভাবতে হবে।তাদেরকে শিক্ষার আলোয় আলোকিত করতে হবে।আমাদের বাচ্চাদেরকে সু-শিক্ষায় শিক্ষিত করতে হবে।

সভায় বিশেষ অতিথি ছিলেন, বরিশাল সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এডভোকেট মাহাবুবুর রহমান মধু,সচেতন নাগরিক কমিটি(সনাক) এর সাবেক সভাপতি প্রফেসর শাহ সাজেদা,বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার সাধারন সম্পাদক পুস্প চক্রবর্তী।

সভায় সভাপতিত্ব করেন,সেইন্ট বাংলাদেশ এর পরিচালক মোঃ বেলায়েত হোসেন।

এছাড়াও সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী,সুধীজন,সরকারী ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেনী পেশার সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।