শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:২৪
শিরোনাম :
র‍্যাব বিলুপ্ত করে সংসদে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল পাস বিরোধীদলকে সঙ্গে নিয়ে জনগণের কল্যাণে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রী অনিয়মের বিরুদ্ধে কঠোর বরিশাল সদর ভূমি অফিস, অসাধুদের অপতৎপরতা! কাউকে জোর করে ধর্ম পালনে বাধ্য করা যাবে না: স্পিকার মাদ্রাসার নির্মাণকাজে ‘অনিয়ম’, প্রকৌশলীর নামে প্রশাসনে অভিযোগ অনিয়ম-অব্যবস্থাপনাঃ অল্পের জন্য প্রাণে রক্ষা পেল শেবাচিমের অর্ধশতাধিক শিক্ষার্থী সাংবাদিক মাহমুদ হাসানের মায়ের ইন্তেকাল, জেলা সাংবাদিক ইউনিয়নের শোক কর্মস্থলে অনুপস্থিত বরিশাল ভূমি অফিসের দুই কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ আওয়ামী সরকারের রেখে যাওয়া ঋণ পরিশোধে বিএনপি সরকারের রেকর্ড শহীদ রাষ্ট্রপতি জিয়া আধুনিক বাংলাদেশের কারিগর: পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলকে সঙ্গে নিয়ে জনগণের কল্যাণে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট ।। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বিরোধীদলকে সঙ্গে নিয়ে জ্বালানি সংকট মোকাবিলা করা হবে।’

তিনি বলেন, ‘গ্যাস-বিদ্যুতের কারণে যে সংকট, তাতে জনগণের ভোগান্তিতে সরকার সচেতন। তবে এটা বর্তমান সরকারের তৈরি নয়, এটা ফ্যাসিস্ট সরকারের তৈরি।’

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘পাশের বিশেষ দেশকে সুবিধা দেয়ার জন্য বঙ্গোপসাগর থেকে গ্যাস উত্তলন বা কূপ খনন করা হয়নি।’

তিনি বলেন, ‘দেশকে বিপর্যয় পরিস্থিতি থেকে বারবার বিএনপি টেনে তুলেছে।’

তারেক রহমান বলেন, ‘বিরোধীদলকে সঙ্গে নিয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে চায় সরকার।’

তিনি বলেন, ‘সংসদের কাছে গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশা অনেক।’