বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:২৬
শিরোনাম :
অনিয়মের বিরুদ্ধে কঠোর বরিশাল সদর ভূমি অফিস, অসাধুদের অপতৎপরতা! কাউকে জোর করে ধর্ম পালনে বাধ্য করা যাবে না: স্পিকার মাদ্রাসার নির্মাণকাজে ‘অনিয়ম’, প্রকৌশলীর নামে প্রশাসনে অভিযোগ অনিয়ম-অব্যবস্থাপনাঃ অল্পের জন্য প্রাণে রক্ষা পেল শেবাচিমের অর্ধশতাধিক শিক্ষার্থী সাংবাদিক মাহমুদ হাসানের মায়ের ইন্তেকাল, জেলা সাংবাদিক ইউনিয়নের শোক কর্মস্থলে অনুপস্থিত বরিশাল ভূমি অফিসের দুই কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ আওয়ামী সরকারের রেখে যাওয়া ঋণ পরিশোধে বিএনপি সরকারের রেকর্ড শহীদ রাষ্ট্রপতি জিয়া আধুনিক বাংলাদেশের কারিগর: পানিসম্পদ মন্ত্রী আদর্শের টানে আঘাতের ক্ষত হাসিমুখে বয়ে বেড়ান বিএনপি কর্মী দেলোয়ার বরিশালে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি

সাংবাদিক মাহমুদ হাসানের মায়ের ইন্তেকাল, জেলা সাংবাদিক ইউনিয়নের শোক

নিজস্ব প্রতিবেদক ।। বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য সাংবাদিক মাহমুদ হাসান খানের মমতাময়ী মা রোকেয়া বেগম (৬৭) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বদরপুর গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি ছয় পুত্র, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) গ্রামের বাড়িতে পারিবারিক গোরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়।

সাংবাদিক মাহমুদ হাসান খানের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হীরাসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

এক শোক বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ মরহুমা রোকেয়া বেগমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।