শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:০৩
শিরোনাম :
বরিশালে মিছিলের প্রস্তুতির সময় শ্রমিক লীগ নেতা আটক জুলাই সনদে স্বাক্ষরিত সব বিষয় বাস্তবায়ন করা হবে: চিফ হুইপ উন্নয়ন ও অগ্রগতিকে টেকসই করতে সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন: তথ্যমন্ত্রী সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র র‍্যাব বিলুপ্ত করে সংসদে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল পাস বিরোধীদলকে সঙ্গে নিয়ে জনগণের কল্যাণে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রী অনিয়মের বিরুদ্ধে কঠোর বরিশাল সদর ভূমি অফিস, অসাধুদের অপতৎপরতা! কাউকে জোর করে ধর্ম পালনে বাধ্য করা যাবে না: স্পিকার মাদ্রাসার নির্মাণকাজে ‘অনিয়ম’, প্রকৌশলীর নামে প্রশাসনে অভিযোগ

বরিশালে মিছিলের প্রস্তুতির সময় শ্রমিক লীগ নেতা আটক

ডেস্ক রিপোর্ট ।। বরিশাল নগরীতে মিছিলের প্রস্তুতি ও পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন শ্রমিক লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) নগরীর রুপাতলী হাউজিং এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি হলেন শহিদুল ইসলাম টিটু। তিনি রুপাতলী এলাকার ২৫ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রুপাতলী হাউজিংয়ের ৩ নম্বর রোডে অবস্থিত ‘মেডিসিন জোন’ নামের একটি ওষুধের ফার্মেসিতে বসে কয়েকজন মিছিলের পরিকল্পনা করছিলেন। এর আগে একটি মিছিলে শেষ করে টিটু ও তার সহযোগীরা। এদিকে বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা দোকানের সামনে অবস্থান নেন। এ সময় টিটু দোকানের ভেতরে অবস্থান করায় সেখানে অবরুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়।

পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে কোতয়ালী মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে শহিদুল ইসলাম টিটুকে আটক করে থানায় নিয়ে যায়।
স্থানীয়দের দাবি, টিটুর বিরুদ্ধে জুলাই অভ্যুত্থান-সংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে। এছাড়া রুপাতলী সিএনজির এক শ্রমিক সাদ্দামকে কোপানোর ঘটনায় মামলায়ও আসামি টিটু।

এদিকে ‘মেডিসিন জোন’ ফার্মেসির স্বত্বাধিকারী জানান, স্থানীয়রা দোকানের সামনে অবস্থান করছিলেন। পরে পুলিশ এসে টিটুকে আটক করে নিয়ে যায়।

বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন উল ইসলাম বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে শহিদুল ইসলাম টিটুকে আটক করা হয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।