বুধবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:৫৩
শিরোনাম :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ,আয় ৭ কোটি টাকা বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের বয়স ১৮ নির্ধারণের সুপারিশ বরিশালে ২০৭টি অবৈধ ইটভাটা চিহ্নিত,একমাসে ২৫টির বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান বিএনপি করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভাষায় কথা বলার সুযোগ নেই: জহির উদ্দিন স্বপন সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে বিশেষ সুরক্ষা আইন প্রণয়নসহ ৭ দফা দাবি বরিশালের উন্নয়নে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই: জিয়াউদ্দিন সিকদার সশস্ত্র বাহিনীকে দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: জিওসি সাজেদুর রহমান রাজপথের আন্দোলন থেকে জনসেবা,চরমোনাইয়ের উন্নয়নে কাজ করছেন নাসির উদ্দীন সততা, পেশাদারিত্ব ও জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি আলোকিত আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে যাত্রা শুরু করল আল-আযহার ইনস্টিটিউট

খাগড়াছড়িতে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে আহত অর্ধশতাধিক

ডেস্করিপোর্ট  খাগড়াছড়ি জেলা শহরে মঙ্গলবার (১৮ জুলাই) সকালে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষে উভয় দলের কমপক্ষ অর্ধশতাধিক আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সকাল পৌনে ১০টায় সংঘর্ষের সময় আওয়ামীলীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ, লাটিসোটা নিয়ে হামলা পাল্টা হামলায় সমগ্র এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এসময় শহরের পৌরসভা কার্যালয় চত্তর, শাপলা চত্বর আদালত সড়ক এলাকায় অগ্নিসংযোগ করা হয়।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ছুঁড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগের উন্নয়ন শোভাযাত্রা ও শেখ হাসিনার পদত্যাগ দাবিতে বিএনপির পদযাত্রা কর্মসূচির প্রস্তুতির সময় সকালে খাগড়াছড়ি পৌরসভা চত্তর ও জেলা বিএনপির অফিস সম্মুখে উভয় দলের নেতকর্মীরা এই হামলায় জড়িয়ে পড়ে। এতে জেলা আওয়ামী লীগ নেতা সাংবাদিক মো.নুরুল আযম ও মো. আলমাস ও বিএনপির নেতা হোসেন মো. বাবু ও সদর থানার এসআই মামুন, এসআই মিনহাজসহ উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন।

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী অভিযোগ করেছেন, জেলা আওয়ামী লীগ কর্মসূচি প্রস্তুতিকালে বিএনপি পরিকল্পিতভাবে এলোপাথারী হামলা চালায়। বিএনপির নেতাকর্মীরা হামলার সময় খাগড়াছড়ি পৌরসভা কার্যালয়ে ঢুকে জানালার কাঁচ ভাঙচুর করে এবং অফিসের ফাইলপত্র তছনছ করে।

তিনি জানান, হামলাকারীরা এসময় ৯নম্বর ওয়ার্ড কাউন্সিলর রিটন তালুকদারকেও মারধর করে গুরুতর আহত করেছে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র নির্মলেন্দু চৌধুরী জেলা শহরে সংগঠিত বিএনপির এই পরিকল্পিত হামলার জন্য পুলিশের অনেকটা নিষ্ক্রিয় ভূমিকাকে দায়ী করেছেন।

খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার অভিযোগ করে বলেন, বিএনপির নেতাকর্মীরা পদযাত্রায় অংশ নিতে দলীয় কার্যালয়ের সামনে জমায়েত হওয়ার প্রাক্কালে আওয়ামী লীগ বিনা উস্কানিতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এতে বিএনপির ৫০ নেতাকর্মী আহত হয়েছে।