শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:১৩
শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা

নাইজারে নামাজের সময় ধসে পড়ল মসজিদ, নিহত ৭

অনলাইন ডেস্ক  নাইজারের কাদুনা প্রদেশের জারিয়া শহরে মসজিদ ধসে অন্তত সাত জন মুসল্লি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শুক্রবার জুমার নামাজ পড়ার সময় এ ঘটনা ঘটেছে। জারিয়া এমিরেট কাউন্সিলের মুখপাত্র আবদুল্লাহি কোয়ারবাই বলেন, শুক্রবার নামাজের সময় শত শত মুসল্লি মসজিদে ছিলেন। তখনই মসজিদের ছাদের এক অংশ ধসে পড়ে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে চারজনের লাশ উদ্ধার করা হয়, পরবর্তী সময়ে ধসে যাওয়া মসজিদ থেকে উদ্ধারকর্মীরা আরও তিনজনের লাশ উদ্ধার করেছে। দেশটির কর্মকর্তারা জানান, মসজিদটি ১৮৩০-এর দশকে নির্মিত।

দেশটির রাষ্ট্রীয় জরুরি ব্যবস্থাপনা জানায়, ২৩ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। ভিডিওতে দেখা যায়, ছাদের একটি অংশ ধসে পড়েছে। কাদুনার গভর্নর উবা সানি এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন এবং হতাহতের সাহায্যের অঙ্গীকার করেছেন। এ ছাড়া তিনি এ ঘটনাকে হৃদয় বিদারক হিসেবে উল্লেখ করেছেন।