শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:০৪
শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা

গণতন্ত্র ও উন্নয়নকে সহ্য করতে না পেরে দেশি-বিদেশি অপশক্তিগুলো ষড়যন্ত্রে নেমেছে

ডেস্করিপোর্ট  প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, গণতন্ত্র ও উন্নয়নকে সহ্য করতে না পেরে দেশি-বিদেশি ষড়যন্ত্রে নেমেছে অপশক্তিগুলো। বিএনপিকে উদ্দেশ্য করে প্রশ্ন তুলে শেখ হাসিনা বলেন, যারা মানুষ পুড়িয়ে মারে তারা মানুষ কি না?

বুধবার (১৬ আগস্ট) বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় আওয়ামী লীগ আয়োজিত স্মরণসভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, যুদ্ধ ও মহামারীর মধ্যেও উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রেখেছে আওয়ামী লীগ সরকার। এছাড়া কেনা গোলামদের ক্ষমতায় বসানোর ষড়যন্ত্রের বিষয়ে জনগণকে সর্তক থাকার নির্দেশ দেন। এবং সঠিক জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ১৫ আগস্ট জাতির জীবনে সবচেয়ে কলঙ্কজনক অধ্যায়। স্বাধীন বাংলাদেশে সবচেয়ে দুঃখজনক ঘটনা। সেদিন ঘাতকের বুলেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সবাইকে হত্যা করা হয়। ইতিহাসে এই ধরনের জঘন্য ঘটনা বাংলার মাটিতে ঘটে যায়। এটি সেই কারবালার ঘটনাকেও হার মানায়।