শনিবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১:০০
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

বরিশালে হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও ভুল বিকাশ নাম্বারে চলে যাওয়া টাকা প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল পুলিশ

ডেস্করিপোর্ট  বরিশালে হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও ভুল বিকাশ নাম্বারে চলে যাওয়া টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল দিয়েছে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বুধবার (৩০ আগস্ট) সকাল ১১ টায় এসব ফোন ও টাকা ভুক্তভোগীদের কাছে হস্তান্তর করেন ১০ এপিবিএনের অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) আবু আহাম্মদ আল-মামুন।

১০ এপিবিএনের অধিনায়ক জানান, বিভিন্ন সময়ে হারানো মোবাইল ফোন ও ভুল বিকাশ নম্বরে টাকা চলে যাওয়ার ঘটনায় দেশের বিভিন্ন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তদন্তের একপর্যায়ে এপিবিএন হেডকোয়ার্টার্সের এলআইসি শাখার সহায়তায় এসব ফোন ও টাকা উদ্ধার করে ভুক্তভোগীদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন,সহকারী পুলিশ সুপার উজ্জ্বল কুমার দে,পুলিশ পরিদর্শক শাহ মোঃ ফয়সাল আহমেদ সহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মী বৃন্দ।