শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:৪১
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন

সাংবাদিকদের উপর চিকিৎসকদের হামলার বিচারের দাবীতে বরিশালে সাংবাদিকদের মানববন্ধন

ডেস্করিপোর্ট  বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের এক ছাত্রীর র‌্যাগিংয়ের ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে কলেজের অধ্যক্ষের নেতৃত্বে ৭ সাংবাদিকের উপর চিকিৎসকদের হামলার বিচারের দাবিতে বরিশাল সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

গতকাল বুধবার(৩০ আগস্ট) বেলা ১১ টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বরিশাল সাংবাদিক ইউনিয়ন (জেইউবি) এর নেতৃত্বে মানববন্ধন করেছেন বরিশালের সর্বস্তরের সাংবাদিকরা।

সংগঠনের সভাপতি স্বপন খন্দকার এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বরিশাল প্রকাশক ও সম্পাদক পরিষদের সাধারন সম্পাদক কাজী মিরাজ মাহামুদ,বরিশাল রিপোর্টাস ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, সাধারন সম্পাদক মিথুন সাহা, বরিশাল মেট্টোপলিটন প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ সহ অন্যন্যরা। বক্তারা হামলার ঘটনায় দ্রুত বিচারের দাবি জানিয়েছেন। না হলে কঠোর আন্দোলনের যাওয়ার হুশিয়ারী দেন তারা।