শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৫১
শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা

ব্যবসায়ীদের কাছ থেকে ৮০ লাখ টাকার মাছ নিয়ে অস্ট্রেলিয়ায় পালাতে চেয়েছিলেন বাবলু

ডেস্করিপোর্ট  পটুয়াখালী জেলার মহিপুরে ব্যবসায়ীদের কাছ থেকে ৮০ লাখ টাকার মাছ নিয়ে পালিয়ে যাওয়া পাইকার নিলয় পারভেজ বাবলুকে মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি ব্যবসায়ীদের টাকা নিয়ে অস্ট্রেলিয়ায় পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল ৬টায় ১০ লাখ ৫০ হাজার নগদ টাকাসহ ঢাকার ফার্মগেটের একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। মহিপুর থানার এসআই রাসেল সরদারের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়।

গ্রেপ্তারকৃত মাছ ব্যবসায়ী বাবলু সাতক্ষীরার কলরোয়ার আবজাল হোসেনের ছেলে। মহিপুর মৎস্য বন্দর থেকে ১৬ জন আড়ৎ মালিকদের কাছ থেকে প্রায় ৮০ লক্ষ টাকার মাছ নিয়ে পালিয়ে যান তিনি। পরে স্থানীয় আড়ৎ মালিক মিজান প্যাদা বাদী হয়ে সোমবার সন্ধ্যায় মহিপুর থানায় মামলা করেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলম খাঁন বলেন, তথ্য-প্রযুক্তি ব্যবহার এবং চৌকস অফিসারের সমন্বয়ে গতিবিধি ও অবস্থা শনাক্ত করে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাবলু ব্যবসায়ীদের টাকা নিয়ে অস্ট্রেলিয়া পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।