বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং, দুপুর ১:৪২
শিরোনাম :
ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী

বরিশাল – ঢাকা মহাসড়কে দুই বাসের মুখোমূখি সংঘর্ষে প্রবাসী নারী নিহত

ডেস্করিপোর্ট  বরিশাল-ঢাকা মহাসড়কে যাত্রিবাহী গুনগুন ও যাতায়ত পরিবহনের দুই বাসের সংঘর্ষে গুনগুনের যাত্রী দেলোয়ারা বেগম (৪০) নামের এক সৌদি প্রবাসী নারী নিহত হয়েছেন।

এঘটনায় কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হয়েছে। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।নিহত দেলোয়ারা বরিশাল বিমানবন্দর থানার চুলচর বালিয়াখালী গ্রামের নুর ইসলামের স্ত্রী।

শুক্রবার(২২ সেপ্টেম্বর) বেলা বারটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন জানান, খবরপেয়ে আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এরমধ্যে গুরুতর পাঁচজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার এসআই তমাল জানান, দূর্ঘটনা কবলিত বাস দুইটি জব্দ করা হয়েছে।মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।