ডেস্করিপোর্ট বরিশাল মেট্রোপলিটন পুলিশ(বিএমপি)’র উত্তর বিভাগের এয়ারপোর্ট থানা বার্ষিক পরিদর্শন করেছেন উপ-পুলিশ কমিশনার উত্তর বি এম আশরাফ উল্যাহ তাহের।
শনিবার( ৩০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বিএমপি’র এয়ারপোর্ট থানা বার্ষিক পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে তিনি থানার সকল কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রেজিস্ট্রার সমূহ পুঙ্খানুপুঙ্খ ভাবে পর্যালোচনা করে এ সংক্রান্তে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন এবং পরিদর্শন বইতে নোট করেন।
এ সময় তিনি মামলা তদন্ত, ওয়ারেন্ট তামিল, সিডিএমএস ব্যবস্থাপনা, মাদক উদ্ধার, চুরি, দস্যুতা, ইভটিজিং, জঙ্গীবাদ, সাইবার ক্রাইম, কিশাের অপরাধ, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু সহ থানার সার্বিক কার্যক্রমের বিষয়ে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মােঃ ফারুক হােসেন, সহকারী পুলিশ কমিশনার এয়ারপোর্ট থানা নাফিসুর রহমান, অফিসার ইনচার্জ এয়ারপোর্ট থানা মোঃ হেলাল উদ্দিন,পুলিশ পরিদর্শক মোঃ লোকমান হোসেন সহ থানার অন্যান্য অফিসার ও ফোর্স।