বুধবার, ২৩শে জুন, ২০২৬ ইং, রাত ১২:৪৬
শিরোনাম :
ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী

বিএমপি’র এয়ারপোর্ট থানা বার্ষিক পরিদর্শন করলেন ডিসি উত্তর আশরাফ উল্যাহ তাহের

ডেস্করিপোর্ট  বরিশাল মেট্রোপলিটন পুলিশ(বিএমপি)’র উত্তর বিভাগের এয়ারপোর্ট থানা বার্ষিক পরিদর্শন করেছেন উপ-পুলিশ কমিশনার উত্তর বি এম আশরাফ উল্যাহ তাহের।

শনিবার( ৩০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বিএমপি’র এয়ারপোর্ট থানা বার্ষিক পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে তিনি থানার সকল কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রেজিস্ট্রার সমূহ পুঙ্খানুপুঙ্খ ভাবে পর্যালোচনা করে এ সংক্রান্তে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন এবং পরিদর্শন বইতে নোট করেন।

এ সময় তিনি মামলা তদন্ত, ওয়ারেন্ট তামিল, সিডিএমএস ব্যবস্থাপনা, মাদক উদ্ধার, চুরি, দস্যুতা, ইভটিজিং, জঙ্গীবাদ, সাইবার ক্রাইম, কিশাের অপরাধ, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু সহ থানার সার্বিক কার্যক্রমের বিষয়ে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মােঃ ফারুক হােসেন, সহকারী পুলিশ কমিশনার এয়ারপোর্ট থানা নাফিসুর রহমান, অফিসার ইনচার্জ এয়ারপোর্ট থানা মোঃ হেলাল উদ্দিন,পুলিশ পরিদর্শক মোঃ লোকমান হোসেন সহ থানার অন্যান্য অফিসার ও ফোর্স।