শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৩:৪৬
শিরোনাম :
হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অপরাধে বলি বিআরটিসির কর্মকর্তা নূর-ই-আলম বিএমপি’র পুলিশ কর্মকর্তা এসআই বশিরকে নিয়ে ফের ষড়যন্ত্র, সুষ্ঠু তদন্ত দাবি! নিউনেস ল্যাবরেটরি স্কুলে মায়েদের মিলনমেলা, ‘মাদার্স মোমেন্ট’ অনুষ্ঠিত বিএম কলেজের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি লাকসামে ঢাকাগামী কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত, চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ দূর্গাপূজা উপলক্ষে বিআরটিসি’র স্পেশাল বাস সার্ভিস,প্রশংসিত ম্যানেজার জুলফিকার! প্রধানমন্ত্রীর নির্দেশনায় বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন স্বৈরাচার অর্থ সরবরাহ করছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

পটুয়াখালীতে পুলিশের অভিযানে ৭ ডাকাত গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট ।। পটুয়াখালীর বাউফলে বিভিন্ন সময় ডাকাতির সাথে সম্পৃক্ত সাত ডাকাতকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। মঙ্গলবার (৭ নভেম্বর) মাদারিপুর, বরিশাল এবং বাউফল উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বুধবার (৮ নভেম্বর) বিকেলে পটুয়াখালী পুলিশ অফিসে অয়োজিত প্রেসব্রিফিং এ পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম জানান, সাম্প্রতিক সময় বাউফল উপজেলায় বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটে। এর প্রেক্ষিতে পুরো বিষয়ে তদন্তে নামে জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একটি ডাকাত চক্র ঢাকা থেকে হানিফ পরিবহনের একটি বাসে করে পটুয়াখালী জেলায় আসছে। এমন তথ্যে ভিত্তিতে পটুয়াখালী জেলা পুলিশের একটি টিম মাদারিপুর জেলার রাজৈর থানার সামনের মহা সড়কে অভিযান চালিয়ে চার ডাকাতকে আটক করে।

এরা হচ্ছেন কালাইয়া এলাকা বাচ্চু সরদার, কনকদিয়া এলাকার উজ্জল হোসেন, পূর্ব কালাইয়ার জুলহাস মাতব্বর ওরফে জুলফু ডাকাত এবং পিরোজুপর এলাকার ইন্দুরকানি এলাকার নজরুল শেখ।

আটক হওয়া ডাকাতদের দেয়া তথ্য মতে রাতেই ডাকাত দলের সর্দার বরিশাল বাটাজোর এলাকার সোলায়মান হোসেন রনির বাড়িতে অভিযান চালালে রনি গোপন সুরঙ্গ দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে মাদারীপুর ও ফরিপুর জেলা পুলিশকে ডাকাত সর্দার সম্পর্কে তথ্য দিলে তারা মাহাসড়কে চেক পোস্ট স্থাপন করে। এরই ধারাবাহিকতায় ফরিদপুর জেলা পুলিশ রনিকে তাদের চেক পোস্টে গ্রেপ্তার করতে স্বক্ষম হয়।

পরবর্তীতে বাউফলে ডাকাত দলকে আশ্রয়দাতা কলাইয়া এলাকার ২ নম্বর ওয়ার্ডের মো. আমিনুল ইসলাম এবং সুমন হোসেনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের বাড়ি থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি লক কাটার, চারটি রামদা এবং দুটি শাবল উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ডাকাত সদস্যদের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য আদালতে উপস্থাপন করা হচ্ছে।’