শনিবার, ২৬শে জুন, ২০২৬ ইং, রাত ১২:২৩
শিরোনাম :
দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ

এসপি পদে পদোন্নতি পেলেন বিএমপি’র এডিসি রুনা লায়লা

ডেস্ক রিপোর্ট ।। পুলিশ সুপার পদে (গ্রেড-৫) পদোন্নতি পেয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ(বিএমপি)’র ট্রাফিক বিভাগের এডিসি রুনা লায়লা।

মঙ্গলবার (৭ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে (পুলিশ সুপার, গ্রেড-৫) পদমর্যাদায় পদোন্নতি দেওয়া হয়।

প্রজ্ঞাপনের মাধ্যমে আরো জানাগেছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এডিসি রুনা লায়লা ইতিপূর্বে বিএমপি উত্তর বিভাগ ও সিটিএসবি সহ বিএমপির একাধিক বিভাগে থাকাকালীন সময়ে অপরাধ দমন,সামাজিক নিরাপত্তা বিধান সহ সাধারন মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে ব্যাপক প্রশংসিত হয়েছেন।এছাড়াও করোনা কালে তিনি সাধারন মানুষের মাঝে করোনা সংক্রান্ত সরকারী নির্দেশনা বাস্তবায়ন করে সর্বস্তরের মানুষের মাঝে সচেতনতার বার্তা পৌঁছে দিয়েছেন।

বর্তমানে তিনি বিএমপি’র ট্রাফিক বিভাগে সফলতার সাথে অদম্য উচ্ছাসে এডিসি হিসেবে কর্মরত আছেন।