রবিবার, ১০ই মে, ২০২৬ ইং, রাত ১০:৩৮
শিরোনাম :
নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের

কুমিল্লা রিজিয়নের হোয়াইক্যং হাইওয়ে থানা কর্তৃক ৫৪০০ পিছ ইয়াবা সহ ১ মাদক কারবারি আটক

ডেস্ক রিপোর্ট।। কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মো: খাইরুল আলমের নির্দেশনা মোতাবেক কক্সবাজার জেলার হোয়াইক্যং হাইওয়ে থানার একটি টিম কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৫৪০০ ( পাঁচ হাজার চারশত) পিছ ইয়াবা, ১ মাইক্রোবাস ও ১ মাদক কারবারিকে আটক করা হয়।

শনিবার (১২ নভেম্বর ২০২৩) দিবাগত রাত ০১০০ ঘটিকায় হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের হোয়াইক্যং হাইওয়ে থানার এসআই মোঃ সিরাজুল ইসলাম সংগীয় ফোর্সসহ কক্সবাজার – টেকনাফ আঞ্চলিক মহাসড়কের টেকনাফ থানাধীন নয়াপাড়া আব্দুল আলীম এর বাড়ির সামনে বিশেষ চেকপোষ্ট বসিয়ে ডিউটি করাকালীন টেকনাফ এর দিক হতে কক্সবাজার মূখী একটি মাইক্রোবাস (রেজিঃ নং- ঢাকামেট্রো-চ-১৩-৭৭৫৫)-কে থামার সংকেত দিলে সংকেত অমান্য করে গাড়িটি দ্রুতবেগে পালানোর চেষ্টা করে। উপস্থিত ফোর্সের সহায়তায় গাড়িটি আটক করতে সক্ষম হয়। আটককৃত মাইক্রোবাস স্বাক্ষিদের উপস্থিতিতে তল্লাশি করা হয়। তল্লাশির এক পর্যায়ে গাড়ির ফুয়েল ট্যাংক এর ভিতরে বিশেষ কায়দায় কালো রংয়ের স্কচ টেপ দিয়ে মোড়ানো ২টি প্যাকেট পাওয়া যায়। উক্ত প্যাকেট দুটির একটিতে ১৪ এবং অপরটিতে ১৩ সহ সর্বমোট ২৭টি নীল রংয়ের পলি ব্যাগ পেয়ে স্বাক্ষীদের উপস্থিতিতে উক্ত পলি ব্যাগসমূহ খুলা হয়। প্রতিটি পলিব্যাগে ২০০ পিস করে সর্বমোট ৫৪০০ (পাঁচ হাজার চারশত) পিস ইয়াবা ট্যাবলেট পেয়ে পরিবহনের কাজে ব্যবহৃত মাইক্রোবাস সহ জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গাড়িতে থাকা একমাত্র চালক আসামী জাহিদুল ইসলাম (৩৬), পিতা- রতন হাওলাদার, মাতা- নুরজাহান বেগম, সাং- টিকিকাঁটা (মাদ্রাসার পাশে), টিকিকাঁটা ইউপি, থানা- মটবাড়িয়া, জেলা- পিরোজপুর-কে গ্রেফতার করা হয়। জব্ধকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৫৪০০×৩০০ = ১৬২০০০০/- (ষোল লক্ষ বিশ হাজার) টাকা। আটককৃত আসামি জাহিদুল ইসলাম এর বিরুদ্ধে কক্সবাজার জেলার টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।