রবিবার, ১০ই মে, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:১৯
শিরোনাম :
নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের

বরিশালে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এডিসি রুনা লায়লার নেতৃত্বে কঠোর অবস্থানে পুলিশ

ডেস্ক রিপোর্ট ।। বরিশাল নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন ও স্বাভাবিক রাখতে পুলিশ কমিশনার সাইফুল ইসলামের নির্দেশে এডিসি ট্রাফিক রুনা লায়লার নেতৃত্বে নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল নতুল্লাবাদ বাসস্টেশন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে কঠোর অবস্থান নিয়ে দায়িত্ব পালন করেছে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।

এদিকে সরকারের পদত্যাগ ও তফসিল ঘোষনার প্রতিবাদে প্রধান বিরোধীদল বিএনপির দেশব্যাপি সহ বরিশালে ডাকা ৪৮ ঘন্টা হরতালে অভ্যন্তরীন জন জীবনে তেমন কোন প্রভাব ফেলতে না পারলেও দুরপাল্লার যাত্রীবাহি যানবাহনে ব্যাপক প্রভাব পড়েছে।

এছাড়াও হরতালের সমর্থনে নগরীর বেশ কয়েকটি স্থানে চোরাগোপ্তা মিছিল পিকেটিং সহ মশাল মিছিল ও সড়কে টায়ার জালিয়ে বিক্ষোভ করার তথ্য পাওয়া গেছে।

অন্যদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন রাখতে নগরীর বিভিন্ন স্থানে ব্যাপক পুলিশ মোতায়েত করা সহ বিএনপির নেতা কর্মীদের গ্রেফতারের লক্ষে তৎপর রয়েছে পুলিশ প্রশাসন।
আজ রবিবার (১৯) নভেম্বর হরতালের প্রথম দিনে বরিশাল নগরীর কেন্দ্রীয় নতুল্লাবাত বাসস্টেশন থেকে প্রতি ঘন্টায় যেখানে ৭ থেকে ৮ ডাকা গামী যাত্রীবাহি বাস চলাচল করছে সেখানে রবিবার ঘন্টায় ২টি বাস ছেড়ে গেলেও যাত্রী সংক্ষা খুবই কম।

অপরদিকে নগরীর রুপাতলী থেকে অভ্যন্তরীন আন্তজেলা যাত্রীবাহি বাস যথারিতি চলাচল করেছে সেখানে ছিলনা কোন যাত্রীদের চাপ ভীড় দেখা যায়নি।

হরতালের সমর্থনে ও সফল করার লক্ষে শনিবার রাতে নগরীর ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ মশাল মিছিল করে।এছাড়া রবিবার সকালে নগরীর সিএন্ডবি সড়কে মহানগর বিএনপি সদস্য ও সাবেক ছাত্রনেতা নাসরিনের নেতৃত্বে ছাত্রদলের সদস্যরা টায়ারে অগ্মি সংযোগ করে বিক্ষোভ করে দ্রæত সটকে পড়ে। এছাড়া নগরীর বগুড়া রোডে মহানগর স্বেচ্ছাসেবকদল আহবায়ক মশিউর রহমান মঞ্জু ও সদস্য সচিব খান মোঃ আনোয়ারের নেতৃত্বে হরতালের সমর্থনে মিছিল করে।

অন্যদিকে মহানগর শ্রমিকদল কেন্দ্রীয় নতুল্লাবাত এলাকায় এবং নগরীর আমানতগঞ্জ এলাকায় মিছিল করেছে এসময় কোতয়ালী মডেল থানা পুলিশ ৫নং ওয়ার্ড শ্রমিক দলের সাবেক সাধারন সম্পাদক হেলাল কবিরাজকে আটক করেছে বলে বিএনপি মিডিয়া ও মহানগর বিএনপির দপ্তর সম্পাদক জাহিদুর রহমান রিপন এসকল তথ্য দিয়ে নিশ্চিত করে।

এছাড়া র‌্যাব বরিশাল জেলা ছাত্রদলের সহ সভাপতি সবুজ আকনকে মাওয়া থেকে আটক করেছে বলে তার পরিবার থেকে সংবাদ দিয়ে বিষয়টি নিশ্চিত করে।

এবিষয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য এ্যাড. আনিসুর রহমান বলেন দুপুর ৩টা পর্যন্ত সবুজকে থানায় হস্তান্তর বা কোর্টে প্রেরন করে নাই। এছাড়া হরতালে নগরীর অভ্যন্তরীন যানবাহন চলাচল করা সহ ব্যবসা প্রতিষ্ঠান সহ আদালতপাড়ায় কাজকর্ম হয়েছে।