রবিবার, ১০ই মে, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৪৫
শিরোনাম :
শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ

বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ র‌্যাবের হাতে গ্রেফতার

ডেস্ক রিপোর্ট ।। রাষ্ট্রবিরোধী মামলায় বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ আকনকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (১৮ নভেম্বর) বিকেলে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রবিবার (১৯ নভেম্বর) দুপুরে বরিশাল র‌্যাব-৮ এর অধিনায়ক (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানিয়েছে, ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বরের অবরোধ কর্মসূচিতে জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ আকন ৬০/৭০ জন কর্মী নিয়ে ঢাকা-বরিশাল মহাসড়কে পাকা রাস্তার ওপর সরকারবিরোধী শ্লোগান দিয়ে গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করে। এসময় তারা ঢাকা-বরিশাল মহাসড়কের যান চলাচল বন্ধ করে দেয় ও গাড়ি ভাঙচুর করে।

এ ঘটনায় বরিশাল বিমানবন্দর থানা পুলিশ ‘স্পেশাল পাওয়ার অ্যাক্ট-১৯৭৪’ এর ধারা-১৫(৩) অনুযায়ী মামলা করে। সেই মামলায় সবুজ আকনকে গ্রেফতার করা হয়।

র‌্যাব আরও জানায়, রাষ্ট্রবিরোধী কার্যক্রম ও নাশকতা আইনে হওয়া মামলায় গ্রেফতার সবুজ আকনকে জেলহাজতে পাঠানো হবে।