বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং, রাত ১০:২৬
শিরোনাম :
জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

বরিশাল-৫ আসনে সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর মনোনয়নপত্র সংগ্রহ

ডেস্ক রিপোর্ট ।। বরিশাল-সদর ৫ আসনে স্বতন্ত্র মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল সিটির সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুর একটার দিকে সাদিক আব্দুল্লহর পক্ষে বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বরিশাল সদর উপজেলা চেয়াররম্যান সাইদুর রহমান রিন্টু, সাবেক বিসিসি প্যানেল মেয়র ও কাউন্সিলর গাজী নঈমুল হাসান লিটু, সাবেক বিসিসি প্যানেল মেয়র ও কাউন্সিলর সাবেক আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এ্যাড. রফিকুল ইসলাম খোকন (ওরফে মামা) খোকন, মহানগর আওয়ামী লীগ নেতা ও শহীদ আব্দুর সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব সাধারন সম্পাদক এস এম জাকির হোসেন বরিশাল মহানগর শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুল রিটার্নিং অফিসার শহিদুল ইসলামের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী নঈমুল হাসান লিটু বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে দলীয় বাধা নিষেধ না থাকায় একটি অবাধ সুষ্ঠু উৎসবমুখর নির্বাচন উপহারের জন্য সাদিক আব্দুল্লাহ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এদিকে সর্বশেষ তথ্য অনুযায়ী একজন প্রাথী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি হলেন বরিশাল ৩ আসনের ওয়াকার্স পার্টির মনোনীত প্রার্থী এডভোকেট শেখ মোঃ টিপু সুলতান।