শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং, সকাল ৬:৫৩
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

বিএনপি সবকিছু হারিয়ে শোক সাগরে নিমজ্জিত: কাদের

ডেস্ক রিপোর্ট ।। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সবকিছু হারিয়ে শোক সাগরে নিমজ্জিত। শোকের মিছিল হারানোর বেদনা থেকে হয়। ইলেকশনে হেরে গেছে, আন্দোলনে হেরে গেছে, এখন আর কিছু করার নেই। আমি বলবো কালো পতাকার সঙ্গে, কালো ব্যাজ ধারণ করলে ১৬ কলা পূর্ণ হবে।

সোমবার (২২ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। এর আগে গতকাল রাজবন্দিদের মুক্তিসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে একদফা দাবি নিয়ে দুই দিনের ‘কালো পতাকা মিছিল’ কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

বিএনপি অবস্থান তারা নিজেরাই পরিষ্কার করে দিয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আন্দোলনে বোঝা গেছে, তারা দুর্বল নাকি শক্তিশালী। নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে অংশই নেয়নি। সেখানে তাদের অবস্থান পরিষ্কার। জনগণকে দিয়ে নির্বাচন বর্জন করাবে, সেখানেও তারা ব্যর্থ। তাদের শক্ত কোনও অবস্থান তো দেখতে পাচ্ছি না। দল হিসেবে তারা দুর্বল, এ কথা আমি বলতে চাই না।