শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:১৫
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

তীব্র শীতে ৬ জেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ

ডেস্ক রিপোর্ট ।। তীব্র শীত ও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়ার সম্ভাবনা থাকায় দেশের বেশকিছু জেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান সোমবার (২২ জানুয়ারি) বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়া জেলাগুলোর মধ্যে রয়েছে- বগুড়া, নওগাঁ, পাবনা, নাটোর, নীলফামারী ও লালমনিরহাট।

বগুড়া জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামায় সব মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার সকালে বগুড়ায় এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যে কারণে সরকারের ঘোষণা অনুযায়ী বগুড়ার সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

জেলা শিক্ষা অফিসার হযরত আলী বলেন, জেলার সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ব্যাপারে সব উপজেলা শিক্ষা অফিসকে জানানো হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান চৌদুরী বলেন, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামায় জেলার সব প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

নওগাঁয়ও চলতি শীত মৌসুমের সর্বনিম্ন ৮ দশমিক ১ ডিগ্রি তাপমাত্রা বিরাজ করছে। গত কয়েকদিন ধরেই তাপমাত্রা একটু একটু করে কমছে। সকাল থেকে ঘন কুয়াশার দাপট কম থাকলেও মেঘলা আকাশ ও হাড়কাঁপানো মাঘের কনকনে শীতে ভোগান্তি পোহাতে হচ্ছে উত্তরের এই জনপদের মানুষদের।

এমন দুর্যোগে আজ জেলার সব মাধ্যমিক পর্যায়ের স্কুল-মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলা শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম রোববার বিকেলে সোমবার ছুটি ঘোষণার বিষয়টি জানিয়ে দেন।

এদিকে একই কারণে পাবনা জেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান সোমবার বন্ধ ঘোষণা করা হয়েছে। গত রাতে পাবনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দিক মোহাম্মদ ইউসুফ রেজা ও জেলা শিক্ষা অফিসার মো. রোস্তম আলী হেলালীর সই করা পৃথক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। একই সাথে মাধ্যমিক শিক্ষা দপ্তর থেকেও একই কারণে একই দিনে এ নির্দেশনা জারি করা হয়েছে।

নাটোরেও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে আসার শঙ্কায় আজ জেলার সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। তবে উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে এবং যথারীতি ক্লাস চলবে।

লালমনিরহাটেও সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত করা হয়েছে। এর মধ্যে মাধ্যমিক বিদ্যালয় সোমবার ও মঙ্গলবার দুই দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ বলেন, জেলায় সর্বনিম্ন তাপমাত্রা থাকায় সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

অপরদিকে শৈত্যপ্রবাহের কারণে নীলফামারীর সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে সোমবার ও আগামীকাল মঙ্গলবার পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। নীলফামারীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।