ডেস্ক রিপোর্ট ।। বরিশালে সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশন এর উদ্যোগে শারীরিক অক্ষম ব্যাক্তিদের মধ্যে হুইলচেয়ার ও শীতার্ত,অসহায় এবং দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।
সোমবার (২২ জানুয়ারী) সকাল সাড়ে ১০ টায় সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশন এর আগুরপুর রোডস্থ কার্যালয়ে সামাজিক কার্যক্রমের অংশ হিসাবে অসহায় দুঃস্থ ও শারীরিক অক্ষমত প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার এবং শীতবস্ত্র বিতরন করেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মনদ্বীপ ঘড়াই।

এসময় সংগঠনের পক্ষ থেকে ১৪ জন শারীরিক অক্ষম ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার এবং দেড় শতাধিক অসহায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি প্রবাশী মঈন আহমেদ বাচ্চু, সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া সেলিম, সদস্য কাজী মিজানুর রহমান ফিরোজ,সুপ্রিমকোর্ট বারের সদস্য এ্যাড. গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল,মোস্তাফিজুর রহমান, মাইকেল মালাকার,জহিরুল ইসলাম মন্টু,সুলতান মাহমুদ বাবুল,মীর শামীম,মাসুদ আহমেদ বেগ সহ বিভিন্ন গনমান্য ব্যাক্তিবর্গ।