রবিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং, রাত ৩:১৭
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

বরিশালের কোস্ট গার্ডের হাতে সাড়ে ১০ কোটি টাকার ভারতীয় শাড়ি ও ২টি ট্রাক আটক

ডেস্ক রিপোর্ট ।। বরিশাল-পটুয়াখালী আন্তসড়কের বরিশাল সদর উপজেলার দপদপিয়া ব্রীজ এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড (দক্ষিণ) জোনের অধিস্থ বিসিজি স্টেশন কমান্ডার লেঃ আকতার (এসডি), (কোম),বিএন এর নেতৃত্বে গোপন সংবাদের বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে ১০ কোটি টাকার ভারতীয় শাড়ি সহ ২টি ট্রাক আটকরে হয়।

আজ বৃহস্পতিবার (৮) ফেব্রয়ারী সন্ধায় নগরীর রসুলপুরস্থ কোস্ট গার্ড কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অভিযানের মাধ্যমে শুল্ক কর ফাঁকি দিয়ে এ সকল মালামাল আটকের তথ্য তুলে ধরেন।

এসময় তারা জানায় বেলা সাড়ে তিনটার দিকে বরিশাল সদর উপজেলাধীন বরিশাল-পটুয়াখালী সড়কের দপদপিয়া ব্রীজ এলাকায় অবস্থান নেয়।

উক্ত সময়ে সন্দেহভাজন ২টি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৮-৩৭৯৮ ও ঢাকা মেট্রো ট ১৩-৫৪৩৪) নম্বরের ট্রাক ২টিকে তল্লাশী করার জন্য সিগনাল দেওয়া হয় এসময় ট্রাক চালক কোস্ট গার্ডের উপস্থিতি দেখে চালক ব্রীজের টোল প্লাজা এলাকায় ট্রাক রেখে দৌড়ে পালিয়ে যায়।

পরবর্তীতে উক্ত এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ২ টি ট্রাক জব্দ করা হয়। আভিযানিক দল কর্তৃক জব্দকৃত ট্রাক দুইটি তল্লাশী চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আসা ১০,০৫৮ পিস শাড়ি, ৩৩২ পিস থান কাপড়, ৭৫৬ পিস থ্রি পিসসহ সর্বমোট ১১,১৪৬ পিস ভারতীয় কাপড় ও ১২০ মণ ধান জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১০,০৮,৩৮,৫০০/০০ (টাকা দশ কোটি আট লক্ষ আটত্রিশ হাজার পাঁচশত মাত্র)।

পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত ট্রাক এবং ভারতীয় কাপড় বরিশাল সদর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।