শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:১৫
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

রাজনীতিতে পরিবারতন্ত্র ও জ্ঞাতি সম্পর্কের প্রভাব বৃদ্ধি পেয়েছে : ইনু

ডেস্ক রিপোর্ট ।। দ্বাদশ সংসদ নির্বাচনে শরিকদের আসনে স্বতন্ত্রদের জেতাতে আওয়ামী লীগের একটি চক্র ও প্রশাসনের কিছু কর্মকর্তার নগ্ন ভূমিকা ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেন, নির্বাচনে ১৪ দলীয় জোটের শরিকদের মধ্যে আসন বণ্টন এবং শরিকদের আসনে স্বতন্ত্র প্রার্থীদের জিতিয়ে আনার জন্য আওয়ামী লীগের শক্তিশালী একটি চক্র ও প্রশাসনের উচ্চপর্যায়ের কিছু কর্মকর্তার নগ্ন ভূমিকা ছিল।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দুই দিনব্যাপী জাতীয় কমিটির সভার প্রথমদিনে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাসানুল ইক ইনু বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে দেশে সাংবিধানিক শাসন সমুন্নত হলেও লুটেরা-দুর্নীতিবাজ-মাফিয়া সিন্ডিকেটের দাপট পরিলক্ষিত হচ্ছে। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করছে তারা। ফলে রাজনীতি ও সমাজে কালো টাকা ও পেশিশক্তির দাপট বেড়েই চলেছে।

তিনি বলেন, বিএনপি-জামায়াত এবং তাদের দেশি-বিদেশি শক্তির বাধার মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন ছিল বাংলাদেশের জন্য একটি বিরাট চ্যালেঞ্জ। নির্বাচনে কিছু আসনে পেশিশক্তি ও কালো টাকার ব্যবহার এবং সরকারি কর্মকর্তাদের পক্ষপাতমূলক ভূমিকা থাকলেও এই নির্বাচনের মধ্য দিয়ে দেশের সংবিধান সমুন্নত থেকেছে। দেশকে রাজনৈতিক অনিশ্চয়তা মধ্যে ফেলে দেওয়ার চক্রান্ত পরাজিত হয়েছে।

রাজনীতিতে পরিবারতন্ত্র ও জ্ঞাতি সম্পর্কের প্রভাব বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে জাসদ সভাপতি বলেন, রাজনৈতিক দল ও নেতৃত্ব এবং রাজনৈতিক ক্ষমতা বর্তমানে পরিবারতন্ত্রের ভিত্তিতে পরিচালিত হচ্ছে। গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ বলে দাবিদার রাজনৈতিক দলগুলোও সাম্প্রদায়িক সংস্কৃতিতে আচ্ছন্ন হয়ে পড়ছে।

ইনু বলেন, রাষ্ট্রকে দুর্নীতিবাজ-লুটেরা সিন্ডিকেট থেকে মুক্ত করা, নিত্যপণ্যের বাজারে সিন্ডিকেটের প্রভাব ধ্বংস করা, আইনের শাসন ও সুশাসন নিশ্চিত করা, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে ক্রমবর্ধমান বৈষম্যের রশি টেনে ধরা প্রধান কর্তব্য হয়ে দাঁড়িয়েছে।