শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৫০
শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা

পটুয়াখালীতে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট ।। পটুয়াখালীতে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জেলা পর্যায়ে সন্ত্রাস ও উগ্রবাদ নিরসন, নারী নির্যাতন, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ, মাদকাসক্তি নির্মূল ও দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক ওলামা মাশায়েখ সম্মেলন ও প্রশিক্ষণকর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(২১ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় পটুয়াখালী ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ প্রশিক্ষণকর্মশালা অনুষ্ঠিত হয়।

পটুয়াখালীর জেলা প্রশাসক মোঃ নুর কুতুবুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী ১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ বি এম রুহুল আমিন হাওলাদার, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার পটুয়াখালী আহমদ মাইনুল হাসান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ পটুয়াখালী জেলা, বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ পটুয়াখালী জেলা, এডভোকেট মোহাম্মদ গোলাম সারোয়ার, চেয়ারম্যান উপজেলা পরিষদ, পটুয়াখালী সদর, মোঃ জাফরুল্লাহ, সভাপতি জেলা জাতীয় পার্টি পটুয়াখালী,

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মোহাম্মদ মাহবুবুল আলম, উপ পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন পটুয়াখালী, আরো বক্তব্য রাখেন আলহাজ্ব মাওলানা মোঃ আবু সাঈদ, সভাপতি জেলা ইমাম পরিষদ পটুয়াখালী, হাফেজ মাওলানা মোহাম্মদ তানভীরুল ইসলাম, পেশ ইমাম জেলা মডেল মসজিদ পটুয়াখালী, দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়, দোয়া পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুল হালিম, মাস্টার ট্রেইনার, ইসলামিক ফাউন্ডেশন পটুয়াখালী।