সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ১২:৩৪
শিরোনাম :
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা

রমজানে পণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: সালমান এফ রহমান

ডেস্ক রিপোর্ট ।। রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, অসাধু ব্যবসায়ীরা যে কাজটা করে, তার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিসি এসপিদের নির্দেশনা দেওয়া হবে জানিয়ে সালমান এফ রহমান বলেন, খাদ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। কয়েক দিনের মধ্যে উনি ডিসি-এসপিদের নির্দেশ দেবেন, কীভাবে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, রমজানের আগে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি পাওয়ার প্রশ্নগুলো হয়। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, এই রমজানও আল্লাহর রহমতে আমরা ভালোভাবেই কাটাব। কোনো সমস্যা হবে না।

দোকানদারেরা যদি পণ্য মজুতও করে তাহলে সেটা যদি সে রমজানে না ছাড়ে, তাহলে তার লোকসান হবে। তাই তাকে বিক্রি করতেই হবে। তখন আর বেশি দাম নেওয়া যাবে না। তাই কোনো সমস্যা হবে না, বলেন সালমান এফ রহমান।

দেশে ডলারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা। ডলার–সংকট নিয়ে তিনি বলেন, কিছুদিন আগে ডলার পাওয়াই যাচ্ছিল না। এখন কিন্তু ডলার আছে। ডলারের কোনো সংকট নেই।

রেটটা বেশি আছে, সেটা নিয়ে আমার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে কথা হয়েছে। তিনিও কিছু পদক্ষেপ নিয়েছেন। আশা করি, দ্রুত সময়ের মধ্যে ডলারের রেট একটা জায়গায় দাঁড়াবে বলে জানান তিনি।