সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:১৮
শিরোনাম :
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা

বুড়িগঙ্গায় নৌকাডুবি: আরও একজনের মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট ।। রাজধানীর সদরঘাটের টার্মিনাল এলাকায় বুড়িগঙ্গা নদীতে দুই লঞ্চের মাঝে চাপা পড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার বিকেলে আগানগর এলাকা থেকে সাদেক মিয়ার নামে ওই ব্যক্তির মরদেহ পাওয়া যায়। এ নিয়ে ৫ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার হলো।

ঢাকার সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ আবদুস সোবাহান জানান, গত বৃহস্পতিবার রাতে সদরঘাট এলাকা থেকে একটি নৌকায় চড়ে ৫ যাত্রীসহ তারা কেরানীগঞ্জ যাওয়ার পথে এমভি এমআর খান ও এমভি কুয়াকাটা-১ লঞ্চের মাঝে চাপা পড়ে নৌকা ডুবে যায়। মাঝিসহ তিন যাত্রী পারে উঠতে সক্ষম হলেও সেলিম, আতাউর রহমান ও সাদেক মিয়া নিখোঁজ ছিলেন।