মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং, সকাল ১০:১১
শিরোনাম :
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা

বরিশালে জাতীয় ভোটার দিবস পালিত  

ডেস্ক রিপোর্ট ।। নানা আয়োজনের মধ্যে দিয়ে বরিশালে জাতীয় ভোটার দিবস ২০২৪ পালিত হয়েছে।

শনিবার (২ মার্চ) সকাল ১১ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘জাতীয় ভোটার দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ‘জাতীয় ভোটার দিবস’ অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম, এমপি।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম, এমপি তরুণ প্রজন্মের প্রতি জ্ঞানার্জন, শৃঙ্খলা রক্ষা ও সাহসী ভূমিকা পালনের উপদেশ দেন। এ সময় তিনি একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, উন্নত ও আধুনিক বরিশাল গড়ার প্রত্যয়ও ব্যক্ত করেন। প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর গড়ে দেয়া ভিতের ওপর দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশকে স্মার্ট বাংলাদেশ হওয়ার পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি উপস্থিত সকলকে আগামী নির্বাচনগুলোতেও বরিশাল এবং বাংলাদেশের উন্নয়নের ব্যাপারে আন্তরিক ও যোগ্য প্রার্থীদেরকেই ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ পারভেজ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্য অতিথির মাঝে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, উপপরিচালক (স্থানীয় সরকার) গৌতম বাড়ৈ, বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শফিকুল ইসলাম, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আলাউদ্দীন এবং সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সী।

অনুষ্ঠানে বরিশাল বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় বিভিন্ন পর্যায়ের নির্বাচন কর্মকর্তা, বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রতিনিধি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, রাজনৈতিক নেতাকর্মী, গণমাধ্যমকর্মী, বরিশালের নানান শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন।

বিশিষ্টজনদের আলোচনা সভা ছাড়াও দিবসটির কর্মসূচির অংশ হিসেবে সকালে নির্বাচন কমিশনের উদ্যোগে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ভোটার সেবা কার্যক্রম পরিচালিত হয়। প্রদত্ত সেবার মধ্যে ছিলো নতুন ভোটার আবেদন গ্রহণ, স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ এবং হারানো ও সংশোধিত জাতীয় পরিচয়পত্র বিতরণ কর্মসূচি।

এছাড়াও শিল্পকলা একাডেমি মিলনায়তনে আগত দর্শকদের উদ্দেশ্যে নাগরিক ও রাজনৈতিক অধিকারের ব্যাপারে সচেতনতা, সহজ ভাষায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এ ভোটদান পদ্ধতি, স্মার্ট জাতীয় পরিচয়পত্রের সুবিধাদির মতো বিষয়ের ওপর সচেতনতামূলক সংগীত ও তথ্যচিত্র প্রদর্শিত হয়।